×

চট্টগ্রাম

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৫০ পিএম

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

ছবি: সংগৃহীত

ফুটফুটে এক সন্তানের জন্ম দিয়েছেন মাহমুদা আক্তার রূপা। কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটছে তার। কারণ, সন্তানের বাবার পরিচয় নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনাগত সন্তানকে অস্বীকার করে ইতোমধ্যে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত যুবক।

রূপার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় বেড়ে ওঠেন। সেখানেই চায়ের দোকানের শ্রমিক সাব্বিরের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রূপার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে সাব্বির তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হলে সাব্বির সন্তানকে অস্বীকার করে এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয়দের সহায়তায় শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সন্তানের জন্ম দেন রূপা। বর্তমানে হাসপাতালের চিকিৎসক-নার্স ও ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ নামে একটি সংগঠন মা ও নবজাতকের দেখভাল করছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রসবব্যথা উঠলে রেলওয়ে স্টেশন এলাকার কিছু মানুষের সহযোগিতায় চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হয়। সুমা নামে এক নারী রূপাকে হাসপাতালে ভর্তি করালেও পরে আর কোনো সহযোগিতা করেননি। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা এগিয়ে এসে প্রসূতি মায়ের দায়িত্ব নেন। নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়ও সরবরাহ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আজহার উদ্দিন বলেন, “প্রসূতি ওই মাকে চিকিৎসাসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছি। তবে শিশুটির বাবার পরিচয় নিয়ে এখনো শঙ্কায় রয়েছেন রূপা।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বড় সাজ্জাদের’ দুই অনুসারী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

‘বড় সাজ্জাদের’ দুই অনুসারী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

স্পিকারের চোখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা

স্পিকারের চোখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না’

পানিসম্পদমন্ত্রী ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না’

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App