×

চট্টগ্রাম

বিশেষ অভিযানে বিপুল বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

বিশেষ অভিযানে বিপুল বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মদের বিশাল চালানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। বিশেষ অভিযানে জব্দ করা এই চালানে মোট ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ রয়েছে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 বৃহস্পতিবার (২৮ মে) কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের জামাল স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), মো. আল এমরান (৪২), মো. ওমর ফারুক (৪৩) ও মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)।

পুলিশ জানায়, বুধবার (২৭ মে) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ‘জামাল স্টোর’-এর সামনে দীর্ঘ ছয় ঘণ্টার এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদেরকে বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, ‘অভিযানে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App