×

চট্টগ্রাম

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৮:৩১ পিএম

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে শৈমং প্রু মারমাকে আহ্বায়ক ও উইলিয়াম বমকে সদস্য সচিব করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলার সংগঠক জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক উসাইন মারমা।

কমিটি গঠন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা ও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা যুগ্ম সমন্বয়কারী হাই সিং নু মারমা, নির্বাহী সমন্বয়কারী সিনয়া ম্রো, অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিং ওয়াই মং মারমা এবং রাজনীতি বিষয়ক সম্পাদক রাফায়েল ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে শক্তিশালী করতে ছাত্র সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে থানচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App