×

চট্টগ্রাম

কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

 কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২

ছবি: ফাইল ফটো

কক্সবাজার শহরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ আসিফ (২৭)। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা ও ছুরিকাঘাত করে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অন্যদুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ মারা যান। আশরাফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। নিহত হৃদয় ও আসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে রোনালদোকে ‘খোঁচা’

স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে রোনালদোকে ‘খোঁচা’

তরুণীরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে

তরুণীরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে

হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

ভিডিও ইস্যুতে জামায়াত এমপিকে আরও ২ বিয়ের পরামর্শ আফসারীর

ভিডিও ইস্যুতে জামায়াত এমপিকে আরও ২ বিয়ের পরামর্শ আফসারীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App