×

চট্টগ্রাম

ইনোভেশন আইডিয়ায় শীর্ষে ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:০২ পিএম

ইনোভেশন আইডিয়ায় শীর্ষে ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থী উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়।

শুক্রবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

প্রতিযোগিতায় ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়ের উপস্থাপিত ‘রিকম্বিনেন্ট ডিএনএ মডেল প্রোটিন এনরিচড উইথ রাইস’ শীর্ষক প্রকল্পটি বিচারকদের কাছে সর্বোচ্চ মূল্যায়ন পায়। এ প্রকল্পের জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশিকুজ্জামান ভূঁইয়া ও মো. দেলোয়ার হোসেন শিক্ষক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন।

একই প্রকল্পের ভিত্তিতে শিক্ষার্থী ক্যাটাগরিতেও প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী—সাইমা আক্তার, আয়েশা আক্তার ও জান্নাত আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ভূঁইয়া।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রথমবারের মতো দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে। আয়োজকদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তব জীবনের সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার দক্ষতা বাড়াবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App