×

চট্টগ্রাম

বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

বিয়ে বাড়ির আলো ছড়াতে যাওয়ার পথেই নিভে গেল নিজের জীবন প্রদীপ। মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় শাকিল (২২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকিল জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক্টরে করে বিয়ে বাড়িতে ব্যবহারের জন্য লাইটিং সামগ্রী নিয়ে যাচ্ছিলেন শাকিল। পথে মধ্যম সোনাপাহাড় এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এ সময় শাকিল ছিটকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে গেলে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App