×

চট্টগ্রাম

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ফয়েস লেক এলাকায় জাকির হোসেন সড়কে হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশ ঘেঁষে যাওয়া একটি নালার ভেতরের গ্যাস পাইপলাইন ফেটে এই বিপত্তি ঘটে। পাইপলাইন থেকে নির্গত গ্যাসে একপর্যায়ে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোও অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই সড়ক পার হচ্ছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সড়কের এক পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পরই মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে।’

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, ‘কীভাবে পাইপ ফেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে নতুন ডিসি নিয়োগ

সিলেটে নতুন ডিসি নিয়োগ

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App