×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সুদের পাওনা টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে তিনি সুদের এক লাখ টাকা পাবেন। তবে খাদেম মোল্লা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে বিরোধটি বড় আকার ধারণ করলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. হাদিম নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App