×

চট্টগ্রাম

ভারী বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিতে ৩৯ এলাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

ভারী বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিতে ৩৯ এলাকা

ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের ফলে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে রাঙ্গামাটির কাউখালীতে। সেখানের বাসিন্দাদের ছোত ছত ঘর গুলিতে পানি উঠতে শুরু করেছে। এছাড়া ছোট ছোট পাহাড় ধসে পরার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এই পরিস্থিতিতে উপজেলাটির ৩৯টি এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপত্তায় প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিংও করেছে উপজেলা প্রশাসন।  

সোমবার (০৬ জুলাই) সকাল থেকে উপজেলার ৪টি ইউনিয়নের উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রেডক্রিসেন্টের সদস্যরা পাহাড়ের পাদদেশে যেয়ে বসবাসকারীদের আহ্বান জানান তারা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল জানান, 'ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩টি পরিবারের ৩৫ জন সদস্য সোমবার রাত থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।'

তাদের প্রয়োজনীয় খাবার ও ওষুধ স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিকেল নাগাদ আশ্রয়কেন্দ্রে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিতে পারে বলে জানিয়েছেন তিনি। 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন জানান, 'সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। নিজেরা সরে না আসলে আইন প্রয়োগের মাধ্যমে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে। পাহাড় ধসের ক্ষতি থেকে রক্ষা পেতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'

উল্লেখ্য, ২০১৭ সালে জুনে কায়েক দিনের টানা ভারি বার্ষণের ফলে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় কাউখালীতে পাহাড় ধসে মাটি চাপায় মারা যায় ২১ জনসহ রাঙ্গামাটি জেলায় ১২০ জনের প্রাণহানি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App