×

চট্টগ্রাম

বৈরী আবহাওয়ায় তিন দিন ধরে বিচ্ছিন্ন হাতিয়া, বন্ধ সব নৌযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

বৈরী আবহাওয়ায় তিন দিন ধরে বিচ্ছিন্ন হাতিয়া, বন্ধ সব নৌযান

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন ধরে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার নৌযোগাযোগ বন্ধ রয়েছে। উত্তাল মেঘনা নদী ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরি, সি-ট্রাক, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত নোয়াখালী, হাতিয়া ও সুবর্ণচরসহ জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। টানা বৃষ্টিতে মেঘনা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র ঢেউ ও শক্তিশালী স্রোত। দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই চেয়ারম্যানঘাট-হাতিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকায় চেয়ারম্যানঘাটের দুই প্রান্তেই দেখা দিয়েছে যানজট। কুরিয়ার সার্ভিস, জরুরি ওষুধ, শিশুখাদ্য ও বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক ঘাটে আটকা পড়েছে। দীর্ঘ সময় ধরে পরিবহন বন্ধ থাকায় পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে দুর্ভোগে পড়েছেন যাতায়াতের অপেক্ষায় থাকা শত শত যাত্রী।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এদিকে সাগর ও মেঘনার উত্তাল পরিস্থিতির কারণে হাতিয়ার বুড়িরচর, জাহাজমারা এবং সুবর্ণচরের নদীসংলগ্ন ঘাটে মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। অনেক ট্রলার ইতোমধ্যে ঘাটে নোঙর করেছে।

নোয়াখালী হাতিয়া চেয়ারম্যানঘাটের ম্যানেজার মো. শাহীন আলম জানান, প্রশাসনের নির্দেশে তিন দিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া নদীতে না নামার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

টেলিটক বেচবে না সরকার, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বেচবে না সরকার, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

ভারি বর্ষণ: পাহাড়ি ও উপকূলীয়দের নিরাপদে আসার নির্দেশ

ভারি বর্ষণ: পাহাড়ি ও উপকূলীয়দের নিরাপদে আসার নির্দেশ

নীলফামারীর মানববর্জ্য সংশোধনাগার নিয়ে নতুন উদ্যোগ

‘ভোরের কাগজ’-এ রিপোর্ট প্রকাশ নীলফামারীর মানববর্জ্য সংশোধনাগার নিয়ে নতুন উদ্যোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App