×

চট্টগ্রাম

সোনাগাজীতে এনসিপির পদযাত্রায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

সোনাগাজীতে এনসিপির পদযাত্রায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

ছবি : ভোরের কাগজ

জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। উভয় ঘটনাতেই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শুরুর আগে মঞ্চে অবস্থান, নেতাদের বসার স্থান এবং কর্মসূচি পরিচালনা নিয়ে স্থানীয় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে মঞ্চে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত থাকে।

পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বক্তব্য দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। সোনাগাজী উপজেলা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে এখনো দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি বন্ধ হয়নি। জনগণ লোডশেডিংয়ে ভুগলেও মন্ত্রীপাড়ায় লোডশেডিং নেই।

বক্তব্য শেষে পদযাত্রা শুরু হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে বিকেলে হাসনাত আবদুল্লাহ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন। পরে তিনি দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

পদযাত্রা শেষে সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় নেতারা ফেনী শহরে পৌঁছালে সেখানে আবারও উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কেন্দ্রীয় নেতাদের ঘিরে অবস্থান নেওয়া এবং সাংগঠনিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো

ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো

আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা

আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App