×

চট্টগ্রাম

সংস্কৃতি মন্ত্রী

সব প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

সব প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর

ছবি : সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে খুব শিগগিরই জাদুঘরের উদ্বোধনের তারিখসহ বিস্তারিত জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি। বর্তমানে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে মাইলফলক ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App