×

চট্টগ্রাম

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চকবাজারের বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ সরাসরি জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গত ১৩ জুলাই সংঘটিত ওই হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশ নেওয়া ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এই হামলার অন্যতম মূল হোতা ও সংগঠক মাইকেলও রয়েছে।

এর আগে, গত বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে ‘তিন পথ’

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে ‘তিন পথ’

ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

কবিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কবিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App