×

চট্টগ্রাম

ইউএনওর নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে টাকা দাবি

Icon

রামগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম

ইউএনওর নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে টাকা দাবি

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম এর দাপ্তরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিচিয়ে রামগড় থানার ওসির নিকট টাকা দাবি করেছে প্রতারকরা। নম্বর ‘ক্লোন’র বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) সন্ধা থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও ও ম্যাজিষ্ট্রেট দাবি করে প্রতারক চক্রটি।

জানা গেছে, রামগড় থানার ওসি নাজির আলম এর নিকট ম্যাজিষ্ট্রেট পরিচয়ে টাকা দাবী ও উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়ার নিকট ফোন করে ইউএনও পরিচয় দিয়ে নাম্বার সেইভ আছে কিনা জানতে চায় প্রতারক। বিএনপি নেতারা প্রতারকের চালাকী বুঝতে পারায় সে লাইন কেটে দেয়। 

উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা একসাথে ছিলাম। প্রতারকের কন্ঠ বুঝতে পেরে সন্দেহ হয় এবং কান্ট্রি কোট ডবল সো করায় সন্দেহ আরো বেশি হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম  বলেন, এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। থানায় সাধারণ ডায়রীর প্রক্রিয়া চলছে। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক আমাকেও ফোন করেছিলো। প্রতারক চক্রটি সনাক্তের চেষ্টা চলছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App