×

চট্টগ্রাম

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরকে ৭ বছরের কারাদণ্ড

Icon

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরকে ৭ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এই রায় দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন গণমাধ্যমকে জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটির বিচার অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

জাফর আহমদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টেকনাফ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। ২০১৪ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এক সময় টেকনাফ পৌর বিএনপি"র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বিগত আওয়ামী সরকারের আমলে ক্ষমতাসীন আওয়ামী লীগে যুক্ত হয়। কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন বা অনুসারী হিসেবে পরিচিত ছিলেন জাফর আহমদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

আরও বাড়ল রিজার্ভ

আরও বাড়ল রিজার্ভ

শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

পাহাড়ি ঢলে সেতু বিধ্বস্ত, ৬ গ্রামের যোগাযোগ বন্ধ

পাহাড়ি ঢলে সেতু বিধ্বস্ত, ৬ গ্রামের যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App