×

চট্টগ্রাম

পরকীয়ার জের

ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম

 ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত মোহাম্মদ রাসেলের স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাসেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের পরকীয়ার জেরে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমায়। একসময় রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে কৌশলে দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় রাসেলকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এরশাদ উল্ল্যাহ জানান, সকালে পুরুষাঙ্গ অর্ধেকের বেশি কাটা অবস্থায় একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী স্বামীর বিশেষ অঙ্গ এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App