×

চট্টগ্রাম

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

আরও পড়ুন: মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও অশ্লীলতাহানির চেষ্টা করতেন, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতোদিন বিষয়টি প্রকাশ করেননি।

তবে সর্বশেষ গত রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ চেষ্টা করেন।  দিনদিন শ্বশুরের অত্যাচার বেড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার বিকেলে রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণ চেষ্টার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

রাশেদ খাঁন জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App