×

চট্টগ্রাম

ঘাসের ঝুড়িতে মিলল ৬০ লাখ টাকার ইয়াবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম

ঘাসের ঝুড়িতে মিলল ৬০ লাখ টাকার ইয়াবা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে প্রায় ৬০ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনী।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী নামক এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন: বাঁশঝাড় উজাড়ে বিপন্ন পরিবেশ, দুর্দিনে কারুশিল্পী

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নোয়াবাদী এলাকায় ফাঁদ পেতে বসে থাকে বিজিবি সদস্যরা। এসময় সন্দেহজনক একজন ব্যক্তিকে মাথায় ঘাস বোঝাই ঝুড়ি নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবির টহলদল ধাওয়া করলে ঝুড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি।’

তিনি আরো বলেন, ‘ঘটনার পরবর্তীতে বিজিবির টহলদল ফেলে যাওয়া ঘাস তল্লাশি করে ঘাসের ঝুড়ির ভেতরে অভিনব উপায়ে গামছার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেট দুটি থেকে ২০ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App