×

চট্টগ্রাম

৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদীর জলে মাছের বদলে আতঙ্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

নাফ নদীর জলে মাছের বদলে আতঙ্ক

ফাইল ছবি

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আতঙ্কের মুখে পড়েছেন টেকনাফের জেলেরা। শনিবার সকালে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমা পেরিয়ে নাফ নদীর মোহনা থেকে তিন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃত জেলেরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় না জানা এক কিশোর।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার সকালে তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। এর আগেও ওই এলাকা থেকে ২০-২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবসময় জেলেদের মাঝে আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে আমাদের ধরে নিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশি বৃদ্ধকে ধরে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবরটি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

আবারও বড় রদবদলের আভাস মন্ত্রিসভায়

আবারও বড় রদবদলের আভাস মন্ত্রিসভায়

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও!

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App