×

চট্টগ্রাম

নিখোঁজের ছয়দিন পর অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

নিখোঁজের ছয়দিন পর অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ছয় দিন পর মেহেদি হাসান (১৮) নামে এক অটোরিকশা চালকের হাত-পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আঁটিয়াবাড়ি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদি হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মেহেদি। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা কুসুম বেগম বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

এদিকে বুধবার দুপুরে আঁটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাত-পা ও গলায় বেল্ট বাঁধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: সিলেটে ট্রিপল মার্ডার, গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি

নিহতের মামা শাহ আলম জানান, শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ তার ভাগ্নের সন্ধান বের করতে পারেনি। বুধবার অর্ধগলিত লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মেহেদির লাশ শনাক্ত করেন।

নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

বাইক দুর্ঘটনা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

দিনক্ষণ চূড়ান্ত মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App