×

সিলেট

সিলেটে ট্রিপল মার্ডার

গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর রায়নগর এলাকার মিতালি ১১১ নম্বর বাসার গৃহপরিচারিকা তাহমিনার প্রেমের বলি হলেন মো. আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

তিনি সাংবাদিকদের বলেন, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকার মিতালি ১১১ নম্বর বাসায় ভয়াবহ ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও প্রাথমিক পর্যবেক্ষণ শেষে দ্রুত একটি বিশেষ টিম গঠন করে।

পরে পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাবুল মিয়াকে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিকেল আনুমানিক ৩টার দিকে বাবুল মিয়াকে রায়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান তিনি।

আরও পড়ুন: সাঁকো দেখতে গিয়ে সাঁকোতেই বিপদ, নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা

পুলিশ কমিশনার বলেন, নিহত আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং তাঁদের গৃহকর্মী তাহমিনার সঙ্গে বাবুল মিয়ার পূর্বপরিচয় ছিল। প্রায় ১৫ থেকে ২০ দিন আগে তাহমিনার সঙ্গে বাবুল মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবুল মিয়া বিভিন্ন সময় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রির কাজ করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবার কেনা জমিতে মায়ের দাফনে বাধা, শেষ ঠিকানা খাস জমিতে

বাবার কেনা জমিতে মায়ের দাফনে বাধা, শেষ ঠিকানা খাস জমিতে

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

শয়নকক্ষে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে রাখলেন যুবক

শয়নকক্ষে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে রাখলেন যুবক

ভোক্তা-অধিকারের সতর্কতা ও ৭ নির্দেশনা

ভোক্তা-অধিকারের সতর্কতা ও ৭ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App