×

চট্টগ্রাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির উঠানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ঘরের পাশে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। ওই গাছের ঠিক ওপর দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতা বশত একটি কাঁচা ডাল সরাসরি বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে পুরো গাছটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে উঠানে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মৃতুঢ হয় তার।

নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুপুরের দিকে রাশেদা ঘরের পাশের গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে একটা বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

হারবাং ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কাঁচা গাছ বিদ্যুতায়িত হওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

হারবাং পুলিশ ফাঁড়ি ইনচার্জ শওকত হোসেন বলেন, শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App