×

চট্টগ্রাম

ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

ছবি: সংগৃহীত

‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই।’

এভাবেই কাঁদতে কাঁদতে একমাত্র সন্তান অপ্রতিমের (১৩) হত্যার বিচার চেয়ে আহাজারি করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় নাহিদা বেগমের বাসায় যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় সংসদ সদস্যের কাছে ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নাহিদা বেগম বলেন, ‘এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব? আপনারা সবাই বলেন, ওকে ছাড়া আমি আমার জীবন পার করব কীভাবে?’

আরও পড়ুন: তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

কথাগুলো বলতে বলতেই বারবার মূর্ছা যাচ্ছিলেন এই শিক্ষক। মায়ের এমন আহাজারি দেখে নিজেকেও ধরে রাখতে পারেননি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনিও কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। পরে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে নাহিদা বেগমকে সান্ত্বনা দেন তিনি।

নিখোঁজের পর মিলল মরদেহ

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। পরিবারের সদস্যরা জানান, বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাসায় ফেরেনি।

অপ্রতিমের নিখোঁজের ঘটনায় তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

একজন আটক, তদন্তে পুলিশ

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তুহিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

গার্ডিয়ানের বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি ‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App