×

চট্টগ্রাম

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

ছবি : সংগৃহীত

দামি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকেই শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ ফেলে রেখে আইফোনটি নিয়ে পালিয়ে যায় পরিচিতরা।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পর গ্রেপ্তার তিন আসামির জবানবন্দির ভিত্তিতে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

গ্রেপ্তার তিন আসামি হলেন—তুহিন, ফাহাদ ও কামরুল। এ ঘটনায় জড়িত সন্দেহে সিয়াম নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনের দিকে যায়।

অপ্রতিমের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগেই প্রযুক্তির সহায়তায় তুহিনকে নজরদারিতে এনে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তুহিন স্বীকার করে, অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে কৌশলে ওই নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। এ পরিকল্পনায় ফাহাদ ও কামরুলও সরাসরি জড়িত ছিল। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহাদকে এবং পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কামরুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার গহিন জঙ্গলে অপ্রতিমের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তুহিন, পরে ফাহাদ ও কামরুল বাঁশের ভারী লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মৃত্যু হলে তারা আইফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে ফোন উদ্ধারে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তুহিন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের শুরুতে সে ভুল তথ্য দিয়ে তিনটি ভিন্ন স্থানে অভিযান চালাতে বাধ্য করে। তবে পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সত্য স্বীকার করলে তার নিজ বাড়ি থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারও মদত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। আলোচিত রামিসা হত্যা মামলার মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ আবেদন জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আধা ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

আধা ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

স্থানীয় নির্বাচনে বিদ্রোহীদের ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি

স্থানীয় নির্বাচনে বিদ্রোহীদের ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App