×

চট্টগ্রাম

স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবন, অতঃপর

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবন, অতঃপর

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের আউটার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন ছিনতাইকারী চক্রের সদস্য।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে রেলওয়ে থানা পুলিশের একটি দল প্ল্যাটফর্ম ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনসম্মুখে নেশাজাতীয় দ্রব্য গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মো. সোহান (২১), একই এলাকার মো. সোহেল প্রকাশ রতন (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামপুর বড় বাকাইল এলাকার মো. আশিক মিয়া (২২), উত্তর শেখপুর এলাকার মো. শাকিল (২২) এবং শেরপুর (সগিরাপাড়া) এলাকার মো. পারভেজ (৩০)।

আদালত মো. সোহান ও মো. সোহেল প্রকাশ রতনকে এক বছর করে এবং মো. আশিক মিয়া, মো. শাকিল ও মো. পারভেজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ

মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, মুক্তি মেলেনি ৪০ লাখেও

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, মুক্তি মেলেনি ৪০ লাখেও

‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App