×

পোশাকশিল্প

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:২৯ পিএম

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবার পোশাক কারখানা বা গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বছর ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে।

তিনি বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

শেখ রবিউল আলম বলেন, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী ভোগান্তি কমাতে ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বন্টন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

জাতিসংঘে দিকনির্দেশনামূলক ভাষণ প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে দিকনির্দেশনামূলক ভাষণ প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App