×

সারাদেশ

এবার বিলুপ্ত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১১:০১ পিএম

এবার বিলুপ্ত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি

ছবি: সংগৃহীত

এবার নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আজম খসরু স্বাক্ষরিত চিঠিতে কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়।

এরআগে মহানগর ছাত্রলীগ, এরপর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ এর সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩টি ইউনিটের ৪টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ না করার অভিযোগে এসব কমিটি একের পর এক বিলুপ্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে কমিটি বিলুপ্তির চিঠিতে ভোটে ভূমিকা বিষয়ে কোনো কথা উল্লেখ নেই।

উল্লেখ্য নির্বাচনে প্রচার শুরুর পর গত ৯ জানুয়ারি সর্বপ্রথম মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়। চিঠিতে কমিটি মেয়াদোত্তীর্ণ বলে উল্লেখ করা হয়। এরপর সিটি নির্বাচনে ভোট গ্রহণের দিন রবিবার বিলুপ্ত করে দেওয়া হয় স্বেচ্ছাসেবক লীগ জেলা ও মহানগর কমিটিসহ সব থানা ও ওয়ার্ড কমিটি। এর একদিন পর সোমবার বিলুপ্ত করা হলো মহানগর শ্রমিক লীগের কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App