×

সারাদেশ

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেল দুই ভাই-বোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেল দুই ভাই-বোন

আগুনে পুড়ে নিহত মোহাম্মদ মিনহাজ (১২) ও আড়াই বছর বয়সী রুহি মনি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে হঠাৎ লাগা আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই–বোনের নাম মোহাম্মদ মিনহাজ (১২) ও আড়াই বছর বয়সী রুহি মনি। তারা মোহাম্মদ ইদ্রিসের সন্তান।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ ইদ্রিসের ঘরে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমিয়ে থাকার কারণে ইদ্রিসের দুই সন্তান বের হতে পারেনি। এর ফলে দুজনই পুড়ে কয়লা হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ইদ্রিসের ঘরটি আগুনে পুড়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আগুনে দুই শিশু মারা যাওয়ার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App