×

সারাদেশ

নড়াইলে ৭ মার্চে হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০১:৩৭ পিএম

নড়াইলে ৭ মার্চে হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

সোমবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: ভোরের কাগজ

নড়াইলে ৭ মার্চে হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডুসহ অনেকে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App