×

সারাদেশ

গোমস্তাপুরে মাথায় গুলি চালিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:৪২ পিএম

গোমস্তাপুরে মাথায় গুলি চালিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজের মাথায় গুলি চালিয়ে শরীফ হোসেন (৬৩) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হানিফ আলী বলেন, দুপুরে শরীফ হোসেন নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। পরে গিয়ে দেখি মাথায় গুলি করে পড়ে আছেন। তিনি ধান ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। নিজের প্রায় ৫’শ থেকে ৬’শ বিঘা জমিও আছে। ধনি ব্যক্তি হলেও ৬৩ বছর বয়সেও বিয়ে করেননি তিনি।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, লাইসেন্সকৃত পিস্তল দ্বারা মাথায় গুলি করে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাজশাহী হতে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়েছে। মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে।

তিনি আরো জানান, শরীফ হোসেন কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App