×

সারাদেশ

পদ্মা সেতুর নাট খোলা সেই যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৯:২৬ পিএম

পদ্মা সেতুর নাট খোলা সেই যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক ভিডিও বানানোর ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে বায়েজিদের বাড়িতে এ হামলা চালানো হয়।

বায়েজিদের মেজ ভাবি হাদিসা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে।

এলাকাবাসী বলেন, আমরা হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনে দৌড়ে এসে দেখি ২০-২৫ বছর বয়সী অনেক পোলাপান ঘরের টিন ভাঙচুর করছে। ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলে চলে যায়। পটুয়াখালী সদর থানার এসআই ছলিমুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে টোয়াব-বাটজার নতুন উদ্যোগ

দেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে টোয়াব-বাটজার নতুন উদ্যোগ

জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

স্টেডিয়ামের বেহাল দশা, প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টেডিয়ামের বেহাল দশা, প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App