×

সারাদেশ

ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০২:৩৮ পিএম

ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, মানববন্ধন

বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষকের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: ভোরের কাগজ

ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের গাড়াডোবা-মৌলভীবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষিতার মা-বাবা, সাবেক ইউপি সদস্য রঞ্জু মিয়া, কালাম মাস্টার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকাপুর মৌলভীবাজার প্রদক্ষিণ করে।

এসময় বক্তারা বলেন, পঞ্চাশি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া লোকনাথপুর গ্রামের কৃষক পরিবারের মেয়েকে একই গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫) কিছুদিন আগে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কনক ওই শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে প্রতিদিন উত্যক্ত করত। এ ঘটনায় পারিবারিকভাবে সাবধান করা হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত শুক্রবার (১২ আগস্ট) রাত ৩টার দিকে বখাটে কনক ওই শিক্ষার্থীর বসত ঘরে সিঁধ কেটে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ধর্ষিতার বাবা থানায় মামলা করলেও ধর্ষক কনক আটক হয়নি। ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।

এলাকাবাসী আরও অভিযোগ করেন, কিছুদিন আগে সে অপকর্ম করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। পুলিশের হাতে একাধিকবার আটকও হয়েছিল। তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন স্থানীয়রা।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ধর্ষক কনককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App