×

সারাদেশ

পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা থানার পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-উপজেলার বারখাইন ইউনিয়নের পঞ্চফকিরের কালিবাড়ির সিএনজি অটোরিকশা চালক শ্যামল মজুমদারের ছেলে তুষার মজুমদার (৮) ও কন্যা তনুশ্রী মজুমদার (৬)। নিহত দুই ভাই-বোন আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পরিবারের স্বজনদের অজান্তে পুকুরে গোসল করতে যায় দুই শিশু তুষার ও তনুশ্রী। পরে পরিবারের সদস্যরা ঘরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজুয়ানা আহমেদ বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসাপতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, নিহত দুই শিশুর পরিবারটি এখানে ভাড়া বাসায় থাকত। একই পরিবারের দুই শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প

ইরানি হামলার আতঙ্ক গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App