×

সারাদেশ

বড় ভাইয়ের পরীক্ষা দিতে গিয়ে ছোট ভাই জেলহাজতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

বড় ভাইয়ের পরীক্ষা দিতে গিয়ে ছোট ভাই জেলহাজতে

পার্বতীপুরে ভুয়া পরীক্ষার্থীর ব্যবহৃত রেজিষ্ট্রেশন কার্ড। ছবি: ভোরের কাগজ

পার্বতীপুরে বড় ভাইয়ের পরীক্ষা দিতে এসে ছোট ভাই মারুফ বাদশা (১৭) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। চলমান এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০মিনিটে উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মারুফ বাদশা মনমথপুর গোবিন্দপুর বাজারের আকরাম হোসেনের ছেলে এবং দিনাজপুরে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৩য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন।

যশাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আখতারুজ্জামান মোমেনী জানান, কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে মারুফ বাদশা মনমথপুর কো-অপারেটিভ হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া পরীক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দেন। কিন্তু প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের সাথে ছবির মিল না থাকায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে তাকে শনাক্ত করা হয়। মূলত সে তার বড়ভাই আরাফাত হোসেনের পরিবর্তে প্রথম দিন থেকে পরীক্ষা দিয়ে আসছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা’র নির্দেশে মারুফ বাদশাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেই সাথে প্রক্সি দিতে সহায়তার অভিযোগে আরাফাত হোসেনকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আখতারুজ্জামান মোমেনী বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করলে মারুফ বাদশাকে জেল হাজতে পাঠানো হয়।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App