×

সারাদেশ

রূপপুর প্রকল্পে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩ এএম

রূপপুর প্রকল্পে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু

‘চাইল্ডহুড টেরিটোরি’ ডে কেয়ার সেন্টার

রূপপুর প্রকল্পে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মানে নিয়োজিত এমপ্লয়ীদের সন্তানদের জন্য সম্প্রতি একটি ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সেন্টারটির নামকরণ করা হয়েছে ‘চাইল্ডহুড টেরিটোরি’। তিন বছর বা তদুর্ধ্ব প্রি-স্কুল শিশুরা এবং গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ডে-কেয়ার সেন্টারের সুবধা পাবে।

এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী এ প্রসঙ্গে বলেন, প্রকল্পে শিশুদের জন্য একটি ডে-কেয়ার সেন্টার চালুর দাবি বহুদিনের। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিজস্ব পরিবার ও ঘনিষ্ট আত্মীয়-স্বজনদের থেকে দূরে থাকতে হয়। আমরা এমন সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের এমপ্লয়ীরা পরিবারসহ বাংলাদেশে বসবাস করতে পারেন। এর ফলে রূপপুর প্রকল্পে কাজ করার জন্য আগ্রহ বাড়বে এবং আমাদের সহকর্মীরা কাজের ব্যাপারে আরো বেশি অনুপ্রেরণা পাবেন।

প্রাথমিকভাবে এই সেন্টারে বর্তমানে ১৫টি শিশু রয়েছে এবং খুব শিগগিরই ৩টি শিশু যোগ দেবে। সেন্টারে মোট ১০জন স্টাফকে নিয়োগ দেয়া হয়েছে যারা শিশুদের দেখাশোনার পাশাপাশি এবং তাদের জন্য খেলাধুলা, শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করবেন। স্কুল শিক্ষার্থীদের জন্য মস্কোর ইন্টারন্যাশনাল স্কুল থেকে অনলাইনে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। ডে-কেয়ার সেন্টারটির নিজস্ব খেলার মাঠ ছাড়াও রয়েছে ফিটনেস এরিয়া, নাচ এবং গানের ক্লাস রুম। আর্ট এবং মিডিয়ার ওপর দুটি ওয়ার্কশপও তৈরী করা হয়েছে। শিশুদের জন্য রয়েছে আলাদা মেডিক্যাল রুম যেখানে একজন শিশু বিশেষজ্ঞকে নিয়োগ দেয়া হয়েছে।

নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগা-ওয়াট। প্রতিটি ইউনিটে থাকবে একটি করে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর এক চুক্তির অধীনে প্রকল্প বাস্তবায়নের জন্য জেনারেল কন্ট্রাকটরের দায়িত্ব লাভ করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমানু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

লোডশেডিং কমাতে গিয়েই বাড়ছে লোডশেডিং!

লোডশেডিং কমাতে গিয়েই বাড়ছে লোডশেডিং!

পাভেলের ভাইরাল ভিডিওর সেই নারী কে?

পাভেলের ভাইরাল ভিডিওর সেই নারী কে?

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App