×

সারাদেশ

নাটোরে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০২:২২ পিএম

নাটোরে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নাটোরে রেলের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ধর্মঘটে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

রবিবার (১৬ অক্টেবর) নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী নিশ্চিত করেছেন।

সকাল ৯টা ৩৫ মিনিটে নাটোর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে তিতুমীর এক্সপ্রেস ট্রেন।

স্টেশন মাস্টার অশোক কুমার বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি। আব্দুলপুর স্টেশন থেকে ৭টা ৩৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলওয়ে কর্মচারীরা বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোর ৬টা থেকে ধর্মঘটের কারণে ট্রেনটি স্টেশন থেকে কিছুটা দূরে আটকা পড়ে। ৭টা ৪৫ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে নাটোর রেল স্টেশনে এসে পৌঁছায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App