×

সারাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:১৪ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে আসামির ডিএনএ পরীক্ষা শেষে জামালপুরের দিকে ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে পুলিশের প্রাইভেট কারের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও এক আসামি নিহত হয়েছেন। একই ঘটনায় একজন সাবইন্সপেক্টর, কনস্টেবল, আসামি ও নোয়ার চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মুরাদ জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জামালপুরের গুরুতর মামলার দুই আসামি লালন ও লতিফের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় নেয়া হয়। নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আজিজুলের নেতৃত্বে দুই পুলিশ কনস্টেবল নুরুল ও সোহেল সঙ্গে ছিলেন।

তিনি জানান, নোয়া মাইক্রো নিয়ে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মধুপুর উপজেলার গোলাবাড়ি বাজারে (বাসস্ট্যান্ড) পৌঁছলে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক অতিক্রমকালে বিপরীত দিকে থেকে আসা অপর ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ও আসামি লালনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠায়। এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। কনস্টেবল সোহেল হাসপাতালে মারা যান।

নিহত কনস্টেবল জামালপুরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির নুরুল ইসলাম, কনস্টেবল সোহেল ও আসামি জামালপুর সদরের গজারআটা গ্রামের আবুল হোসেনের ছেলে লালন (২৪)।

আহতরা হলেন- ওই ফাঁড়ির এসআই আজিজুল ইসলাম, অপর আসামি সদর উপজেলার মধ্য রশিদপুরের শাহজাহানের ছেলে আব্দুল লতিফ মামুন ও নোয়া গাড়ির চালক সাইফুল ইসলাম। এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, আসামি লতিফকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App