×

সারাদেশ

দূর্যোগে শেখ হাসিনা ও তার কর্মীরাই মানুষের পাশে থাকেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৪:৫৩ পিএম

দূর্যোগে শেখ হাসিনা ও তার কর্মীরাই মানুষের পাশে থাকেন

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তারা মানুষের পাশে ছিল। এখনো সব সময় পাশে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবতা ও বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ আওয়ামী লীগ মানব কল্যাণে কাজ করছে এবং সবসময় মানবতার পাশেই থাকে। একারণে কোথাও প্রাকৃতিক দূর্যোগ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান। তিনি পানি সম্পদ মন্ত্রনালয় এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশিও দলীয় নেতাকর্মীদেরকে মানুষ ও মানবতার পাশে থেকেও কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার, নগদ অর্থ ও টিন বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

উপমন্ত্রী আরো বলেন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায়। আর এদেশে কোন রাজনৈতিক দল মানুষের পাশে থাকে না। তারা মাঝে মধ্যে ফটোসেশন করার জন্য ত্রাণ দিতে যায়। ফটোসেশন শেষ হলে বিদায় নিয়ে চলে আসে। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য অপরাজনীতি করে। তারা দূর্যোগ হলে তা নিয়ে রাজনীতি করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশ নিরাপদ থাকে, তিনি জেগে থাকেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম আহসান হাবীব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম রাজীব, পিআইও আহাদী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী, ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App