×

সারাদেশ

পাথরঘাটায় অজগর উদ্ধার, হরিণঘাটা বনে অবমুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৯:০৬ পিএম

পাথরঘাটায় অজগর উদ্ধার, হরিণঘাটা বনে অবমুক্ত

উদ্ধার হওয়া ছয় ফুট অজগর সাপ। ছবি: ভোরের কাগজ

পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে একটি বাড়ির পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া ছয় ফুট অজগর সাপটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) নয়টার দিকে হরিনঘাটা বনে অবমুক্ত করে পাথরঘাটা বনবিভাগ। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের ইব্রাহিমের বাড়ির পুকুর পাড়ে জালে পেঁচানো অবস্থায় অজগরটি উদ্ধার করে পরিবেশকর্মী সাংবাদিক আরিফুর রহমান।

আরিফুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পানিতে তলিয়ে নিম্মাঞ্চল প্লাবিত হয়। পুকুর, মাছের ঘের তলিয়ে যাওয়ায় পুকুরের মাছ রক্ষার জন্য পাড়ে জাল দেয়ায় ওই জালে একটি অজগর সাপ আটকে যায়, পরে আমরা এ খবর শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জাকির মুন্সির সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাংবাদিক আরিফুর রহমান এই অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা হরিণঘাটা বনে অবমুক্ত করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App