×

সারাদেশ

যশোরে ১০টি স্বর্ণের বারসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

যশোরে ১০টি স্বর্ণের বারসহ ২ জন আটক

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালের দিকে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মিলন হোসেন (২৮) ও হিরন হোসেন (২৫)।

বিজিবি জানিয়েছে, সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিজিবির একটি বিশেষ টিম বিজিবি-কাস্টমস যৌথ চেকপোস্টের (বাঁশকল) কাছে অভিযান চালায়।

এসময় বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গণকবর স্থানের পাশে তিন রাস্তার মোড়ে অভিযানকালে সন্দেহভাজন মিলন হোসেন ও হিরন হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১ কেজি ২০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্নের মূল্য ৯৬ লাখ টাকা।

আটককৃত মিলন হোসেন ও হিরন হোসেন সম্পর্কে দুই ভাই। তাদের পিতার নাম শফিকুল ইসলাম, গ্রাম-, ডাকঘর-পীরপুর কুল্লা, , চুয়াডাঙ্গা জেলার, দামুড়হুদা থানার মুন্সিপুরে তাদের গ্রামর বাড়ি।

আটককৃতদের উদ্ধারকৃত স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App