×

সারাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে এলো ঝাঁকে ঝাঁকে মাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম

কক্সবাজার সৈকতে ভেসে এলো ঝাঁকে ঝাঁকে মাছ

ছবি: সংগৃহীত

কক্সবাজার সৈকতে ভেসে এলো ঝাঁকে ঝাঁকে মাছ
কক্সবাজার সৈকতে ভেসে এলো ঝাঁকে ঝাঁকে মাছ

কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে ঢেউয়ের সঙ্গে হঠাৎ উঠে এসেছে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির মাছ। সৈকতের ডায়াবেটিক, শৈবাল, লাবণী পয়েন্টে যতদূর চোখ গেছে শুধু মাছ আর মাছ। তবে বালিয়াড়িতে উঠে আসা এসব মাছ মৃত ও ছোট প্রজাতির।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জোয়ারের সময় এসব মরা মাছ উঠে আসে বলে জানান স্থানীয়রা।

মৃত মাছগুলো দেখতে ও কুড়াতে উৎসুক জনতা ভিড় জমায় সৈকতে। সকালে হাঁটতে যাওয়া অনেকে এ চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তবে, মাছগুলো মরার সঠিক কারণ বলা না গেলেও মৎস্য সংশ্লিষ্টরা বলছেন- অতিরিক্ত মাছবোঝাই করে আনতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মাছগুলো তীরে এসেছে।

স্থানীয়রা জানান, ডায়াবেটিক, শৈবাল, লাবণী ও কবিতা চত্বর সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চাপিলা’ হিসেবে পরিচিত। সঙ্গে আছে পোয়া, ছুরিসহ অন্য প্রজাতির মাছও।

কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার কাউন্সিলর এমএ মনজুর বলেন, কক্সবাজার সৈকতে অস্বাভাবিক ভাবে মরা মাছ ভেসে এসেছে। খবরটি জানার পর দর্শনার্থীরা ইচ্ছামতো কুড়িয়ে নিয়েছে এসব মাছ। কিছুদিন আগে ভেসে আসা জেলিফিশ এখনও পড়ে আছে সৈকত জুড়ে। এসব অস্বাভাবিক ঘটনা প্রকৃতির কোনো ছন্দপতন কিনা বা সাগরে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটল কিনা এই নিয়ে চিন্তায় আছি। এখনই এসব নিয়ে গবেষকদের দ্বারস্থ হওয়া উচিত।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. বদরুজ্জামান বলেন, বালিয়াড়িতে মাছ আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তা তদারক করে দেখেছি। অতিরিক্ত মাছবোঝাই ট্রলার উল্টে এ ঘটনা ঘটেছে। পোয়া, ছুরি, চাপিলাসহ নানা প্রজাতির ছোট মাছ রয়েছে এখানে। অন্য কোনো বিপর্যয় নয় বলে মনে হচ্ছে। এরপরও আমরা সঠিক বিষয়টি দ্রুত নির্ণয় করতে পারবো বলে আশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App