×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

শনিবার চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা আম বাগান মাঠে এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করেন। এতে জেলার বিভিন্ন স্থানসহ বগুড়া, নওগাঁ, পাবনা থেকে আসা ৫০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়ার আকার অনুযায়ী তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীরা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নারী ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকবিরুল আলম আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, ঘোড়দৌড় একটি ঐতিহ্যবাহী খেলা। খেলাটি হারিয়ে যেতে বসেছে। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ খেলা উপভোগ করতে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App