×

সারাদেশ

কর্ণফুলী আ.লীগের সভাপতি-ফারুক, সম্পাদক সোলায়মান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ এএম

কর্ণফুলী আ.লীগের সভাপতি-ফারুক, সম্পাদক সোলায়মান

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ সোলায়মান তালুকদার।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার ফকিরনীর হাট রাস্তার মাথায় সম্মেলনস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সন্ধ্যায় সম্মেলন শেষে দক্ষিণ জেলা আ.লীগ সভাপতি মোসলেম উদ্দিন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

কর্ণফুলী উপজেলা গঠন করে ত্রিমুখী শাসন থেকে মুক্ত করায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা তার ওপর ন্যাস্ত করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির মতামত নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরীকে ফের সভাপতি এবং কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App