×

সারাদেশ

আদিতমারীতে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

আদিতমারীতে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আদিতমারী উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ভাদাই ইউনিয়ন আ. লীগ সভাপতি মোফাজ্বাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলী।

তিনি আ. লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে মোমবাতি প্রজ্বলন করে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। পরে কমলাবাড়ী ইউনিয়ন আ. লীগের সভাপতি হেলাল কারি মুক্তি যুদ্ধে শহীদ সকল শহীদের উদ্দেশ্যে দোয়া পাট করেন।

উক্ত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম।সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম (মানিক) ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক, তপন কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া সাপ্টিবাড়ী ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক সবুজ মিযা, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম (বাবুল) মন্টু বকসি, আদিতমারী আ. লীগ সংস্কৃতিক বিষায়ক সম্পাদক অলিউজ্জামান অলি, সোহাগ,সারপকুর ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক রিপন মিয়া। আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম বাবু সহ- সাবেক ছাত্রলীগ নেতা, দোলন,ফনি, ভূষণ, জাকির হোসেন, জাদু মিয়া, রব্বানী, রাসেল, মিয়া এবং উদিয়মান তরুণ ছাত্রলীগ নেতা নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।

পরে সংগঠনটির সকল নেতা কর্মী আদিতমারী জি,এস, সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিনিস্টার কাপ ব্যডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। উক্ত মিনিস্টার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি আয়োজন করেন আদিতমারী উপজেলা আ. লীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক ও আদিতমারী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ আলম সুমন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএনএ পরীক্ষায় বদলে গেল পরিচয়

ডিএনএ পরীক্ষায় বদলে গেল পরিচয়

জমি নিয়ে বিরোধে পরিবারকে একঘরে করার অভিযোগ

জমি নিয়ে বিরোধে পরিবারকে একঘরে করার অভিযোগ

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App