×

সারাদেশ

রামগড়ে সামাজিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

রামগড়ে সামাজিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

সোমবার রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ: প্রেক্ষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ভিশন ২০২১ সফল ভাবে অতিক্রম করে দেশ এখন স্মাট বাংলাদেশের পথে বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে।

সভায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান মীর হোসেন আহসানুল কবীর, পৌর মেয়র রফিকুল আলম কামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জানানো হয়, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত। এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈসা, বিষয় ভিত্তিক বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজুজুর রহমান আনজুম ও স্বাগত বক্তব্য রাখেন, রামগড়ের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। সভায় উন্মুক্ত আলোচনায় সাংবাদিক শ্যামল রুদ্র, আবু তাহের, আবদুল মান্নান, করিম শাহসহ প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় রামগড় উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App