×

খুলনা

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় পুড়লো তারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় পুড়লো তারা

ছবি : সংগৃহীত

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর নিহত হয়েছেন।

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনও প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় রয়েছেন।

ভারতের পিটিআই, এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত আটজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App