×

সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

পাবনায় সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

ছবি: সংগৃহীত

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২১ ডিসেম্বর) পৃথক সময়ে পৃথক জায়গায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকায় বালু বহনকারী একটি গাড়িচাপায় মোস্তাকিম শেখ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু মারা যায়।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় চলন্ত বাসের ধাক্কায় মারা যান মন্টু শেখ (৬০)। শিশু মোস্তাকিম শেখ সুজানগরের চরভবানীপুর মহল্লার আনিছুর রহমান শেখের ছেলে। মন্টু শেখ সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের জয়নাল সেখের ছেলে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির কাছের একটি দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফিরছিল শিশু মোস্তাকিম। এসময় পদ্মার চর থেকে বালুবোঝাই একটি গাড়ি শিশুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নবীর হোসেন বলেন, বিকেল সড়ে ৪টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ব্যবসায়ী মন্টু শেখ। এসময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App