×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সখীপুর-বাটাজোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার বাগবেড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও তার ভাগ্নে একই গ্রামের আবদুস সালামের ছেলে সাকিব হাসান (২০)। মাসুদ রানা ময়মনসিংহের ভালুকার বাটাজোর বাজারে মেশিনারিজ ব্যবসা করতেন। ভাগ্নে সাকিব ওই দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মামা–ভাগ্নে একসঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে ব্যবসাস্থল বাটাজোর বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে পাথারপুর পুরাতন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মামা-ভাগ্নে নিহত হন। চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মামা- ভাগ্নে নিহত হওয়ায় দরিদ্র দুটি পরিবার নিঃস্ব হয়ে গেল। উপার্জনের কেউ থাকলো না। দুই সন্তান নিয়ে মাসুদের স্ত্রী পাগল প্রায়। সাকিবের স্ত্রী সন্তান সম্ভবা।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে সখীপুর থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App