×

সারাদেশ

পলাশবাড়ী ইউনিয়নে নৌকার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭ পিএম

পলাশবাড়ী ইউনিয়নে নৌকার জয়

মুহাম্মদ রুহুল আমীন

পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ রুহুল আমীন (নৌকা) ১৪ হাজার ১৫১ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অহিদুল হক সরদার (আনারস) পেয়েছেন তিন হাজার ৭৭০ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী রানিং চেয়ারম্যান মোফাকখারুল ইসলাম ফারুক (মোটরসাইকেল) পেয়েছেন তিন হাজার ৩৭৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলে। ভোট প্রদানের হার প্রায় ৬৮ শতাংশ।

এবারে ভোটার সংখ্যা ছিল ৩০ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৫শ তিনজন ও ১৪ হাজার ৫শ ৩৯জন নারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App