×

সারাদেশ

মাঝ নদীতে ২ ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ এএম

মাঝ নদীতে ২ ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝ নদীতে ২ ফেরি আটকা পড়েছে। তীব্র কুয়াশায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

জানা গেছে, কয়েকদিন বিরতির পর বুধবার রাতে নদীতে আবারও কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা বাড়লে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তীব্র কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি।

এসময় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকা শাহ মখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি পড়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App